রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা সহ ৪ মাদক কারবারি গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা সহ চার জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযান পরিচালনা করেন “গ” সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী ইসলাম ও রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন।

পুলিশ জানিয়েছে, ৫ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) দিবাগত রাত আনুমানিক ২:২০ ঘটিকায় এসআই (নিঃ) মোঃ আবু সাদেক ও তাঁর ফোর্স রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া সাকিনস্থ চনপাড়ায় ২নং ওয়ার্ডের পাকা রাস্তার উপর অভিযান চালান। অভিযানে চার জনকে আটক করা হয় এবং ধৃতদের হেফাজত থেকে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের পরিচয়-
১। জ্যোতি (২৩), পিতা সিরাজ, স্বামী ইমন, মাতাঃ আছমা।
২। তানজিল (২৬), পিতা বরকত উল্লাহ, মাতাঃ শাহানাজ পারভীন।
৩। মোঃ তপন (২৯), পিতা মৃত গিয়াস উদ্দিন, মাতাঃ মৃত হোসনে আরা।
৪। মোঃ ইব্রাহীম (২৮), পিতা মৃত বেলায়েত হোসেন, মাতাঃ বিলকিছ।

এছাড়া অভিযানকালে পলাতক থাকা চারজনের নাম ও ঠিকানা পাওয়া গেছে-
১। মোঃ ইমন মিয়া (২৫), পিতা মোঃ নিয়াজ।
২। মোঃ আসমা (৪২), স্বামী মোঃ নিয়াজ।
৩। মোসাঃ কয়লা (৪৫), স্বামী মোঃ সোহেল লাল, পিতা মৃত শফি পাগলা।
৪। মোঃ নিয়াজ (৫০), পিতা মৃত লতিফ মেম্বার।

পুলিশ জানিয়েছে, ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং বিধি মোতাবেক তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এই অভিযান তাদের অব্যাহত নাশকতা ও মাদকবিরোধী প্রচেষ্টার অংশ। পুলিশ আশা করছে, ধৃত ও পলাতকদের মাধ্যমে মাদক কারবারিদের বিরুদ্ধে বড় ধরনের প্রমাণ সংগ্রহ সম্ভব হবে এবং এলাকায় মাদক প্রবেশ ও বিক্রি কমানো সম্ভব হবে।

এ অভিযান স্থানীয় জনগণ ও সমাজকল্যাণমূলক সংস্থা কর্তৃক প্রশংসিত হয়েছে। তারা আশা করছেন, স্থানীয় পুলিশ এসব ধরনের অভিযান অব্যাহত রাখবে এবং রূপগঞ্জ এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *