লক্ষ্মীপুরের দালাল বাজারে মোবাইল কোর্টে ১২ প্রতিষ্ঠানে জরিমানা

আবু সায়েদ:

লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে রোববার (৮ মার্চ ২০২৬) পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করা, অধিক মূল্যে পণ্য বিক্রি, রশিদ সংরক্ষণ না করা ও লাইসেন্স না থাকার অভিযোগে কৃষি বিপণন আইন ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১২টি প্রতিষ্ঠানকে মোট ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ও মিজানুর রহমান। এ সময় পুলিশ, আনসার ও কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *