লক্ষ্মীপুরে রমজান উপলক্ষে অভিযান, চার প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা

আবু সায়েদ:


লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজারে পবিত্র রমজান উপলক্ষে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২ মার্চ ২০২৬) পরিচালিত অভিযানে তিনটি রেস্টুরেন্ট ও একটি বেকারিকে জরিমানা করা হয়। এর মধ্যে নিউ জান্নাত বেকারিকে ১৫ হাজার, দরবার হোটেলকে ৫০ হাজার, আলাউদ্দিন হোটেলকে ১০ হাজার এবং তাহেরা ডেন্টাল কেয়ারকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. নুর হোসেন রুবেল। সার্বিক সহযোগিতা করে রায়পুর থানা পুলিশ

ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ড মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর লঙ্ঘন। ভবিষ্যতে এমন অনিয়ম থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

সহকারী পরিচালক নুর হোসেন জানান, রমজান মাসজুড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ইফতার সামগ্রীর মান, মূল্য ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *