আবু সায়েদ:
পবিত্র মাহে রমজান উপলক্ষে লক্ষ্মীপুর ফটোকপি অ্যান্ড কম্পিউটারস কল্যাণ সমিতির উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সমিতির উদ্যোগে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সমিতির সভাপতি জিহাদ হোসেন নোবেল এবং সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেনসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে সমিতির সার্বিক উন্নয়ন, ঐক্য ও শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে পবিত্র কোরআন থেকে সূরা পাঠ ও বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ সমিতির সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। পরে সকলের অংশগ্রহণে ইফতার অনুষ্ঠিত হয়।
Post Views: 46