ঈদগাহ উপজেলা প্রতিনিধি:
কক্সবাজার সদর–রামু–ঈদগাহ ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজল বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ঈদগাহ উপজেলা যুবদলের উদ্যোগে শোকরানা সভা, দোয়া ও ইফতার মাহফিল ঈদগাহ উপজেলা পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ সময় আন্দোলন–সংগ্রামে প্রথম সারিতে নেতৃত্ব দেওয়া নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যারা বিগত আওয়ামী লীগের জুলুম-নির্যাতন, মামলা-হামলা সহ্য করে রাজপথে সক্রিয় ছিল এবং গড়ে তুলেছিল দুর্বার আন্দোলন।
ঈদগাহ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক রুবেল–এর সভাপতিত্বে এবং ঈদগাহ উপজেলা যুবদলের সদস্য মুজিবুর রহমান–এর সঞ্চালনায় শোকরানা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ঈদগাহ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, সাবেক মেম্বার মোহাম্মদ শাহজাহান।
তিনি বলেন, কথা ছিল মিছিলের পিছনে থাকা কর্মীও তার রাজনৈতিক পরিচয় পাবে, কিন্তু দুঃখের বিষয় মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেওয়া নেতাকর্মীরাও আজ অবহেলিত। একটি সিন্ডিকেটের হাতে জিম্মি ঈদগাহ উপজেলা যুবদল। যেন দেখার কেউ নেই।
শোকরানা সভা, দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন, সাবেক সদস্য সচিব আবুল কালাম বাবুল, যুগ্ম আহ্বায়ক রুবেল, যুগ্ম আহ্বায়ক রিয়াজ, যুবনেতা মিজানুর রহমান, মোরশেদ ফয়সাল।
পোকখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোবারক, যুগ্ম আহ্বায়ক রুবেল, যুবনেতা হারুন।
জালালাবাদ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শরীফ, যুগ্ম আহ্বায়ক রনি, যুবনেতা রিদোয়ান, যুবনেতা মোবারক, আবুল কালাম, সোহেল তাজসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী মানুষ।
ইফতার মাহফিলে আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। সেই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কক্সবাজার–৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, দেশ ও জাতির সমৃদ্ধি এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।