মোঃ আনজার শাহ:
কুমিল্লার বরুড়ার কৃতি সন্তান ও ঐতিহ্যবাহী ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ শফিকুল আলম হেলালের হাতে কুমিল্লা মোহাম্মদীয়া মডেল ডেভেলপারস লিমিটেডের ক্যালেন্ডার তুলে দিয়ে সম্মাননা জানানো হয়েছে। গত ১৩ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে এই সম্মাননা প্রদান করা হয়।
কুমিল্লা মোহাম্মদীয়া মডেল ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাফায়েতুল ইসলাম ভূঁইয়া শরিফ ব্যক্তিগতভাবে ড. শফিকুল আলম হেলালের হাতে ক্যালেন্ডার তুলে দেন। এই অনুষ্ঠানে সাংবাদিক মোহাম্মদ আনজার শাহ ও সাংবাদিক মোহাম্মদ শরীফ উপস্থিত ছিলেন।
ড. শফিকুল আলম হেলাল দীর্ঘদিন ধরে শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছেন। তার নেতৃত্বে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ কুমিল্লা অঞ্চলের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে তার ভূমিকা প্রশংসনীয়।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাফায়েতুল ইসলাম ভূঁইয়া শরিফ বলেন, “ড. শফিকুল আলম হেলাল কুমিল্লার গর্ব। শিক্ষা ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। তার মতো শিক্ষাবিদদের সম্মাননা জানানো আমাদের দায়িত্ব।”
ড. শফিকুল আলম হেলাল কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই সম্মাননা আমাকে আরও বেশি কাজ করার অনুপ্রেরণা দেবে। শিক্ষার মাধ্যমে সমাজ পরিবর্তনে আমি আজীবন কাজ করে যাব।”
উল্লেখ্য, কুমিল্লা মোহাম্মদীয়া মডেল ডেভেলপারস লিমিটেড একটি স্বনামধন্য প্রতিষ্ঠান যা আবাসন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটি নিয়মিত বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে এবং স্থানীয় কৃতী ব্যক্তিদের সম্মাননা প্রদানের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব রাখার চেষ্টা করছে।