সাতকানিয়ায় দি গ্রীন ভিশন বৃত্তি পরীক্ষা–২০২৫ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

আবদুল আজিজ:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা স্বনামধন্য প্রতিষ্ঠান কেরানীহাটে অবস্থিত আশশেফা স্কুল অ্যান্ড কলেজে দি গ্রীন ভিশন লিমিটেডের উদ্যোগে দি গ্রীন ভিশন বৃত্তি পরীক্ষা–২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৭ ডিসেম্বর, শনিবার, সকাল ১০টায় আশশেফা স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশশেফা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দেলোয়ার হোসাইন সাইফি।

উক্ত বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সনদ প্রদান অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকেন দি গ্রীন ভিশন লিমিটেড-এর চেয়ারম্যান ডা. নুরুল হক।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন আশশেফা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হামিদ উদ্দিন আযাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক–লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক প্যানেল স্পিকার ও আশশেফা হাসপাতাল প্রাইভেট লিঃ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

  • দি গ্রীন ভিশন লিমিটেডের ভাইস চেয়ারম্যান আব্দুল গণি

  • আশশেফা স্কুল অ্যান্ড কলেজের ডিএমডি ও মা ও শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল হক

  • দি গ্রীন ভিশন স্কলারশিপ পরীক্ষা–২০২৫-এর ব্যবস্থাপনা পরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জাহেদুল হক

  • কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মাস্টার জয়নাল আবেদিন

  • আশশেফা স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক বিভাগের প্রধান অধ্যাপক জয়নাল আবেদিন

  • বাজালিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক শাহাব উদ্দিন

  • ছদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্যামল কান্তি

  • চিব্বাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শফিউল আজম

  • পশ্চিম ঢেমশায় অবস্থিত ইয়াকুব মরিয়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন শাহজাহান চৌধুরীর প্রাইভেট সচিব ও সাবেক ছাত্রনেতা আয়ুব আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুলের গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *