আব্দুর রশিদ:
সাতক্ষীরা (২৭ রমজান) রোজ মঙ্গলবার সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী বাজারস্থ শাহ সুফি ওমর আলী মার্কেটের দোতলায় সাতক্ষীরা আঞ্চলিক প্রেস ক্লাবের অফিসে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে ক্লাবের সভাপতি সাংবাদিক জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিংড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সামছুর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক পরিষদের সভাপতি মোঃ আসাফুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মনির। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ঢাকা দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল কাশেম।
এসময় প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক জিয়াউর রহমান তার বক্তব্যে বলেন— সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইউনিটি বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারলে সাংবাদিকদের পুরাতন ঐতিহ্য ও সম্মান ফিরিয়ে আনা সম্ভব।
এসময় আরও বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মোঃ সামছুর রহমান, ০৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাহফুজ, অ্যাডভোকেট আসাদুর রহমান আসাদ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক খান আক্তারুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাংবাদিক আলামিন রোকনসহ সাতক্ষীরা আঞ্চলিক প্রেস ক্লাবের সকল সদস্যগণ। এছাড়াও উপস্থিত ছিলেন এন এ এন টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি আব্দুর রশিদ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা গোলাম রসুল আরেফি।