সিদ্দিরগঞ্জ থানার অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সূর্য আহমেদ মিঠুন:

সিদ্দিরগঞ্জ থানা পুলিশের তৎপর অভিযানে শনিবার (১৪ ফেব্রুয়ারি) ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল বারিকের নির্দেশনায় সাইলো এলাকা দিয়ে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবুকে ১০০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। আটক মাদকের অবৈধ বাজার মূল্য প্রায় ২,০০০/- টাকা।

এছাড়াও, এক নিয়মিত মাদক মামলার এক আসামী এবং জিআর ওয়ারেন্টভুক্ত আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সমস্ত ৪ জনকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশ জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *