নাবিন আহমেদ:
সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির-এর নির্বাচনে ভূমিধ্বস বিজয় ও মন্ত্রীত্ব লাভের পর সিলেটের রাজনীতিতে নতুন আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে—কে হবেন বিএনপির আগামীর মেয়র প্রার্থী। রাজনীতি বিশ্লেষকদের আলোচনায় যে নামটি বারবার উঠে আসছে, সেটি হচ্ছে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী-এর নাম। রাজনীতি গবেষক ও তৃণমূল পর্যায়ের সিংহভাগ মানুষ মনে করেন, সিলেট-১ আসনে মুক্তাদিরের বিজয়ের পেছনে যে মানুষটির অবদান সবচেয়ে বেশি, তিনি হলেন কয়েস লোদী।
মুক্তাদিরের পক্ষে তিনি পুরো সিলেট চষে বেড়িয়েছেন। মাঠপর্যায়ের নির্বাচনী কাজ থেকে শুরু করে উঠান বৈঠক, পথসভা আয়োজন, কর্মী-সমর্থকদের নিয়ে ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ, ভ্রাম্যমাণ মেডিকেল সেবা টিম গঠন—সব মিলিয়ে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে জনমত সৃষ্টি করেছেন।
সিলেটের জনগণের সঙ্গে সরাসরি সংযুক্ত এই নেতা চারবারের নির্বাচিত কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতা, রাজনৈতিক দক্ষতা ও সুন্দর সামাজিক ইমেজের কারণে বর্তমানে সকল শ্রেণি-পেশার মানুষের কাছে গ্রহণযোগ্যতার দিক থেকে সবচেয়ে এগিয়ে থাকা এই নেতাকেই বিএনপির আগামীর কান্ডারী হিসেবে ধরে নিচ্ছেন সিলেটের সিংহভাগ জনগণ।