সোনারগাঁওয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

সোনারগাঁও থানার পুলিশ এক সফল অভিযান পরিচালনা করে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

০৭ জানুয়ারি (বুধবার) বিকাল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহর নির্দেশে এসআই (নিঃ) মোঃ ছারোয়ার হোসেন নেতৃত্বে এক বিশেষ ফোর্স কুমিল্লা থেকে ঢাকা গামী শ্যামলী পরিবহন, ঢাকা মেট্টো-ব-১৪-৫৭০২ নম্বর বিশিষ্ট একটি বাস থামানোর চেষ্টা করে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাসটি আষাড়িয়ারচর সাকিনস্থ মেঘনা টোলপ্লাজার সামনে এসে থামলে এক যাত্রী হঠাৎ পালানোর চেষ্টা করে। পুলিশ ফোর্সের সহায়তায় তাকে দ্রুত আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে নিজের পরিচয় মোঃ রুবেল (৩৫), পিতা- মোঃ শাহ জাহান, মাতা- পারভীন বেগম, ঠিকানা- ডালপা, থানা- মুরাদপুর, জেলা- কুমিল্লা হিসেবে জানায়।

পরবর্তীতে তার হেফাজত থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজাসহ রুবেলকে সোনারগাঁও থানায় নিয়ে আসা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি রুজু করে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রুবেল দীর্ঘদিন ধরে কুমিল্লা ও ঢাকা অঞ্চলে গাঁজা পাচারের সঙ্গে জড়িত ছিল। সোনারগাঁও থানার এই অভিযান স্থানীয় জনগণ ও যাত্রীদের মধ্যে স্বস্তি বয়ে এনেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *