মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মহিববুল্লাহর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) শেখ পারভেজ বিন কামাল চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ০৩/০৪/২০২৬ খ্রিঃ সোনারগাঁও থানাধীন সনমান্দি ইউনিয়নস্থ জাঙ্গাল সাকিনে অভিযান পরিচালনা করেন।
অভিযানে জনৈক আঃ করিম এর বাড়ির গ্যারেজ থেকে ০১টি প্রাইভেটকারসহ ৩২ (বত্রিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত মাদকদ্রব্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজন পলাতক আসামির পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—
১। ইমন শেখ (৩৫), পিতা- অজ্ঞাত, সাং- জাঙ্গাল, ইউপি- সনমান্দি, (আঃ করিম এর বাড়ি), থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ।
২। মোসাঃ ঝর্না বেগম (২৫), স্বামী- ইমন শেখ, সাং- জাঙ্গাল, ইউপি- সনমান্দি, (আঃ করিম এর বাড়ি), থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ।
তাদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।