২৩২ পিস ইয়াবা ও নগদ অর্থসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আব্দুল্লাহ আল নোমান:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২৩২ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩৭ হাজার ৩০ টাকা সহ দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ (১০ মার্চ) মঙ্গলবার সকাল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই উজ্জ্বল এবং এসআই জালাল উদ্দিনের সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ঈশ্বরগঞ্জ পৌরসভাধীন দত্তপাড়া ৩ নং ওয়ার্ড এলাকার রহমতগঞ্জে অবস্থিত তাদের নিজ বাড়ি থেকে দু’জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন দত্তপাড়া রহমতগঞ্জ এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আতিকুল ইসলাম ওরফে আবু (৪২) এবং আলী নেওয়াজ খার ছেলে মোঃ হাফিজুল ইসলাম (৫০)।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দীর্ঘদিন যাবৎ তারা এ ব্যবসার সাথে জড়িত ছিলেন। আটককৃতদের বিরুদ্ধে এসআই উজ্জ্বল মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানা অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করতে সকলের সহযোগিতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *