অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন

মোঃ আব্দুল গফুর সিকদার:

ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজারে গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ আনুমানিক রাত ১টা ৩০ মিনিটের সময় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাতজন ব্যবসায়ীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে জনপ্রতি পাঁচ হাজার টাকা করে অর্থসহায়তা প্রদান করা হয়।

আজ ১০ ফেব্রুয়ারি ২০২৬ রোজ মঙ্গলবার সকাল ১১টা ০০ মিনিটে উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা মোঃ সজিব (পিতা: আঃ ছাত্তার), মোঃ মাকসুদ (পিতা: নুর ইসলাম), ফারুক (পিতা: ইউনুছ মেম্বার), অজিউল্লাহ (পিতা: সামছুল হক), সুমন স্বর্ণকার (পিতা: সাদু) এবং ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের মোঃ শরীফ ঢালী (পিতা: মতিন ঢালী), মোঃ আব্বাস তালুকদার (পিতা: হাসেম তালুকদার)-কে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হিসেবে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এ সময় কোস্ট ফাউন্ডেশনের কর্মকর্তারা গভীর দুঃখ প্রকাশ করেন।

এ সময় কোস্ট ফাউন্ডেশনের এলাকা ব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবিরের মাধ্যমে ব্যবসায়ীদের হাতে নগদ অর্থসহায়তা তুলে দেওয়া হয়। এছাড়াও মনপুরা উপজেলার বাংলাবাজার শাখা ব্যবস্থাপক মোঃ আবুল হাসনাত, বাজারের ব্যবসায়ীসহ অন্যান্য সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *