অবশেষে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেল কিউবা

স্বাধীন স্পোর্টস ডেস্ক: 

অবশেষে কিউবা মিচেল বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে জায়গা করেছেন। ৩০ অক্টোবর থেকে নভেম্বর উইন্ডোর অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের। ৫ নভেম্বর ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়। তবে শুরুতে কিউবার নাম সেখানে ছিল না।

ইঞ্জুরি কারণে ফরোয়ার্ড ইব্রাহিম ও ডিফেন্ডার রহমত মিয়ার অনুপস্থিতিতে কোচ হাভিয়ের কাবরেরা কিউবাকে দলে ডাকার সিদ্ধান্ত নেন। পাশাপাশি ফর্টিসের মোরশেদ আলীকেও স্কোয়াডে নেওয়া হয়েছে।

কিউবা তার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন ইংল্যান্ডের সান্ডারল্যান্ড ক্লাবে। চলতি বছরের মাঝামাঝি থেকে বাংলাদেশের জার্সিতে তাকে খেলানোর বিষয়টি চলছিল। তবে পাসপোর্ট ও আনুষ্ঠানিকতা শেষ না হওয়ায় তখন পর্যন্ত তাকে দলে অন্তর্ভুক্ত করা যায়নি। পরে তিনি বসুন্ধরা কিংসে যোগ দেন।

জাতীয় দলের জার্সি গায়ে তোলার জন্য কিউবার এখনও অনেক প্রস্তুতি প্রয়োজন। প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়ার সম্ভাবনা সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *