আড়াইহাজারে সড়কে পড়ে ছিল নারীর নিথর দেহ

ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জ আড়াইহাজারে এক অজ্ঞাতনামা নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) ভোরে গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকার পাওয়ার হাউজের পূর্বপাশের পাকা সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার সকালে রাস্তার ওপর এক নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন। তারা পরবর্তী সময় গোপালদী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
নিহত নারীর বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে। নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানাম, প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনা বলে ধারণা করছি। নিহত নারীর পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *