আড়াইহাজারে সেনাবাহিনীর যৌথ অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

মনিরুল ইসলাম, আড়াইহাজার উপজেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে একটি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে কালাপাহাড়িয়া ইউনিয়নের একটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল, কয়েকটি দেশীয় অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করা হয় বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের মাঝে অভিযানের ফলে স্বস্তি ফিরে এসেছে বলে জানান সংশ্লিষ্টরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *