আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন তানবীর আহমেদ রবিন।

mih_pial;

গত শুক্রবার,
কদমতলীর শ্যামপুর আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। কদমতলী থানা যুবদলের আয়োজনে শুক্রবার বিকালে শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে খেলা উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানবীর আহমেদ রবিন।

এবং অনুষ্ঠানের প্রধান অতিথি তানভীর আহমেদ রবিন বলেন, দীর্ঘ ১৭ বছর পর মানুষ স্বাধীনভাবে কথা বলার ও চলাফেরা করতে পারছে। তারই উদাহরণ আজকের এ ফুটবল টুর্নামেন্ট। এ এলাকার মানুষ ছিল ফুটবলপ্রেমী। ১৭ বছর আগে এই শ্যামপুর মাঠে আজকের মতো বর্ণাঢ্য আয়োজনে ফুটবল টুর্নামেন্ট হতো।

তিনি বলেন, মানুষ চায় বিএনপি এ দেশ পরিচালনা করুক। বিএনপি দেশ পরিচালনা করলে দেশের উন্নয়ন ও সমৃদ্ধ হবে। আজকের শিশু-কিশোররা মাঠ সংকটের কারণে খেলাধুলা করতে পারছে না। যার জন্য মোবাইল আসক্ত হয়ে পড়ছে। অনেকে মাদকসহ বিপৎগামী হচ্ছে। বিএনপির হাতে দেশ পরিচালনার সুযোগ হলে খেলার মাঠের ব্যবস্থা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন কদমতলী থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান।
থানা যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান ধারা ও সদস্যসচিব জাহাঙ্গীর আলম টুটুলের পরিচালনায় মহানগরের বিভিন্ন থানার ১৮টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে।

উদ্বোধনী খেলায় অংশ নেয় দনিয়া ব্লু বয়েজ স্পোটিং ক্লাব ও শ্যামপুর বাঘা স্পোটিং ক্লাব। উভয় দলে মোট ৬ জন করে খেলোয়াড় অংশ নেন। ৩০ মিনিটের নির্ধারিত খেলায় ১-১ গোলে ড্র হয়।

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করেন-
জুবায়ের আহমেদ আল-আমিন,জুবায়ের আহমেদ,রাব্বি,অ্যানি,মেহেদি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *