আব্দুর রশিদ:
আগামী ১৪ এপ্রিল, মঙ্গলবার বাংলা ১৪৩৩ বঙ্গাব্দে বাঙালি জাতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ) উদযাপনের লক্ষ্যে আশাশুনিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান, সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল সালাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, বিআরডিবির কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিউল হুদা তুইন ও জাকির হোসেন বাবু, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন, সদস্য বি. এম. আলাউদ্দীন, জামায়াতের অফিস সেক্রেটারি রুহুল কুদ্দুস, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।
সভায় বৈশাখী শোভাযাত্রা, জাতীয় সংগীত পরিবেশন, লাঠিখেলা, হাঁড়িভাঙা, হাঁস ধরা ও পান্তা ভাত খাওয়াসহ বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।