ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী
আজ ১৩ পর্যডিসেম্বর, ২০২৫ আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণের জন্য নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির আড়াইহাজার উপজেলা পরিদর্শন করেন।
নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে তিনি নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ,কামরানি চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেন্ট্রাল করোনেশন স্কুল এন্ড কলেজ, উজানগোবিন্দী বিনাইরচর উচ্চ বিদ্যালয় কেন্দ্র গমন করে বিভিন্ন ঝুঁকি, সুবিধা – অসুবিধা চিহ্নিতপূর্বক বিভিন্ন পরামর্শ প্রদান করেন। সার্বিক ভাবে নির্বাচনী প্রস্তুতি সন্তোষজনক বলে তিনি মতামত ব্যক্ত করেন।
পরিদর্শন কালে তার সাথে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা মো আসাদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জনাব তারিকুল ইসলাম, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসার ও প্রমুখ।