মোহাম্মদ হোসেন হ্যাপী:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে আজ ২৪ জানুয়ারি ২০২৬ (শনিবার) রূপগঞ্জ উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি **বিশেষ আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা** অনুষ্ঠিত হয়।
সভায় সংশ্লিষ্ট সংসদীয় আসনের ৬ (ছয়) জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী অংশগ্রহণ করেন। তারা নিজ নিজ নির্বাচনী ইশতেহার উপস্থাপনের পাশাপাশি নির্বাচনকালীন পরিবেশ ও প্রশাসনের নিকট তাদের প্রত্যাশাসমূহ তুলে ধরেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ জনাব মোঃ রায়হান কবির সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি ও দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নারায়ণগঞ্জ জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এবং জেলা নির্বাচন অফিসার, নারায়ণগঞ্জ জনাব মোহাম্মদ আলমগীর হোসেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), রূপগঞ্জ জনাব মোঃ সাইফুল ইসলাম। এছাড়াও আইনশৃঙ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।