ঈদগাঁওতে চেক জালিয়াতি মামলায় বিএনপি নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গ্রেফতার

ঈদগাঁও উপজেলা প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁওতে ৫০ লাখ টাকার চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আলমগীর (৫২) কে গ্রেফতার করেছে ঈদগাঁও থানা পুলিশ।

গ্রেফতারকৃত আলমগীর ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এবং কক্সবাজার জেলা শ্রমিক দলের সহসভাপতি হিসেবে পরিচিত বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৮ মার্চ) ঈদগাঁও থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে এসআই নজরুলের নেতৃত্বে ইসলামাবাদ ইউনিয়নের সাতজুলাকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মো. আলমগীর (৫২) হাজী আলতাজ মিয়ার ছেলে। তিনি ইসলামাবাদ ইউনিয়নের সাতজুলাকাটা এলাকার বাসিন্দা বলে জানা যায়।

ঈদগাঁও থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *