ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাবতলীতে ডিএমপির সচেতনতামূলক সভা ও মোবাইল কোর্ট

বাহাউদ্দীন তালুকদার:

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে ডিএমপি।

সোমবার (১৬ মার্চ ২০২৬) দুপুরে গাবতলী বাস টার্মিনালে যাত্রীসেবা নিশ্চিতকরণ, যানজট নিরসন এবং লক্কর-ঝক্কর ফিটনেসবিহীন বাস চলাচল প্রতিরোধে এক সচেতনতামূলক সভা ডিএমপির মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান সভায় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ আনিছুর রহমান এবং ডিসি ট্রাফিক মিরপুর মোহাম্মদ ছানোয়ার হোসেন, পিপিএম-বার। সময় ট্রাফিক মিরপুর বিভাগের অন্যান্য কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

সভায় বাস মালিক-শ্রমিক, চালক সংশ্লিষ্টদের উদ্দেশ্যে যাত্রীদের সঙ্গে ভদ্র আচরণ, অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকা, ফিটনেসবিহীন লক্কর-ঝক্কর বাস চলাচল বন্ধ রাখা এবং সড়ক শৃঙ্খলা মেনে চলার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

এছাড়াও সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ডিএমপির মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সর্বদা সচেষ্ট রয়েছে এবং যাত্রীসাধারণের সহযোগিতা কামনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *