মোঃ আব্দুল গফুর সিকদার:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোলা জেলার মনপুরা উপজেলার ৫নং কলাতলী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী জনাব জোবায়ের হাসান রাজীব চৌধুরী।
একটি শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র দিন আমাদের জীবনে বয়ে আনে অনাবিল সুখ, শান্তি ও সম্প্রীতির বার্তা। আমি প্রার্থনা করি—পবিত্র ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, দূর হোক সকল দুঃখ-কষ্ট এবং সবার জীবন ভরে উঠুক সুখ, সমৃদ্ধি ও ভালোবাসায়।”
তিনি আরও বলেন, “এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখাই আমার প্রধান অঙ্গীকার। কলাতলী ইউনিয়নকে একটি আধুনিক, সুখী ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি সকলের সহযোগিতা কামনা করি।”
মোঃ জোবায়ের হাসান রাজীব চৌধুরী আশা প্রকাশ করেন, “ঈদের এই পবিত্র দিনে সবাই ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর ও উন্নত হাজিরহাট ইউনিয়ন গড়ে তুলতে একসাথে কাজ করবে।”
তিনি ৫নং কলাতলী ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করে সবাইকে আবারও পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানান।
ঈদ মোবারক।