এরশাদ উল্লাহ’র সমর্থনে ধানের শীষে ভোটের জন্য পৌর ৪নং ওয়ার্ডে উঠান বৈঠক: হাজী ইছাক চৌধুরী

প্রভাস চক্রবর্ত্তী:

বোয়ালখালীতে পৌরসভা ৪নং ওয়ার্ডে চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ’র সমর্থনে ধানের শীষে ভোটের জন্য উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৯ ফেব্রুয়ারি (সোমবার) রাতে পৌর ৪নং ওয়ার্ডের মজাহিদ পাড়ার চৌধুরী বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপির দক্ষিণ জেলা সহসভাপতি ইসমাইল চৌধুরীর সঞ্চালনায় এবং পৌরসভা বিএনপির নেতা আলী আকবরের সভাপতিত্বে রাত ৮টায় বৈঠক শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী ইছাক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌরসভা বিএনপির আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, বিএনপি নেতা আনোয়ার হোসেন চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন মাহাফুজুল হক চৌধুরী, সাইমুম উদ্দীন টিটু, জিকু চৌধুরী, সাবেক ইউপি সদস্য বিভুপদ ঘোষ, পূর্ব গোমদণ্ডী লোকনাথ মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক অনিল কান্তি দে, সুহৃদ ক্লাবের সিনিয়র সহসভাপতি বিকাশ কান্তি সিকদার, সুব্রত দত্ত রাজু, বনমালী বিশ্বাস, সৌমেন চক্রবর্তী, বিজয় চক্রবর্তী, জনি দাস, দুর্জয়, রিংকু দত্ত, সহ রোকন উদ্দিন, ইসকন্দর চৌধুরী, ইব্রাহীম চৌধুরী, জনি দাস, রঞ্জিত চক্রবর্তী ও সাখাওয়াত হোসেন প্রমুখ।

বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি উন্নয়নের কান্ডারী আলহাজ্ব এরশাদ উল্লাহকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য জোরালো আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *