মোহাম্মদ হোসেন হ্যাপী:
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (LGED) কর্তৃক পরিচালিত Urban Development and City Governance Project (UDCGP) এর আওতায় তিন দিন ব্যাপী অনুষ্ঠিত Public Procurement Rules-2025 ও ePW3D STD বিষয়ক প্রশিক্ষণে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় দারুণ সাফল্য অর্জন করেছেন নারায়ণগঞ্জের প্রশিক্ষণার্থীরা।
প্রশিক্ষণার্থীদের মধ্যে ১ম স্থান অধিকার করেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী। ২য় স্থান অধিকার করেন জনাব মোঃ ইউছুফ আলী, নির্বাহী প্রকৌশলী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
প্রশিক্ষণ ও কুইজ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল সিটি কর্পোরেশন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে জনসংস্থান ও ক্রয় প্রক্রিয়া সম্পর্কিত আধুনিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কর্মকর্তারা পাবলিক প্রোকিউরমেন্ট রুলস-২০২৫ এবং ইলেকট্রনিক প্রোকিউরমেন্ট ওয়েব সলিউশন (ePW3D STD) সম্পর্কিত জ্ঞান আরও দৃঢ় করতে পারছেন।
প্রতিযোগিতায় দুটি সিটি কর্পোরেশন এবং একটি পৌরসভা অংশগ্রহণ করে। এই কুইজ প্রতিযোগিতা শুধুমাত্র প্রতিযোগিতার মাধ্যমে নয়, বরং প্রশিক্ষণার্থীদের মধ্যে সৃজনশীলতা, জ্ঞানের প্রয়োগ এবং প্রযুক্তি সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এলজিইডি কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন যে, এই ধরনের প্রশিক্ষণ ও প্রতিযোগিতা ভবিষ্যতে স্থানীয় সরকারের দক্ষতা বৃদ্ধি ও উন্নত নগর প্রশাসনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।