কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোহাম্মদ হোসেন সুমন

৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে জেলা প্রশাসন, কক্সবাজারের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলার জেলা প্রশাসক জনাব মোঃ আঃ মান্নান

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার পুলিশ সুপার জনাব এ.এন.এম. সাজেদুর রহমান। এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সভায় পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বক্তব্য প্রদান করেন। তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা পুলিশ নিরপেক্ষতা, সততা, পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

তিনি আরও বলেন, জেলার সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারকরণ, অপরাধ দমন এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে পুলিশ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। তিনি কমিটির সদস্যবৃন্দসহ জেলার সর্বস্তরের জনগণের সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করে নির্বাচনী কার্যক্রমকে আরও নিরাপদ ও স্বচ্ছ করার প্রস্তুতি নিয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

সভায় উপস্থিত সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধি আসন্ন নির্বাচনে জনগণের শান্তিপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *