আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতে পাচার হওয়া ৬জন নারী শিশুদের দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে
বেঙ্গালুরু ভারত থেকে এই ১০জন শিশু নারী পুরুষকে রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রামের বাড়ির খুলনার রুপসায় পাঠানে হয়েছে।
স্বদেশে ফেরত আনার বিষয়ে পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার চেয়ারম্যান কবি সৈয়দ খায়রুল আলম, নিজ উদ্যোগে বাংলাদেশের এই বন্দী নাগরিককে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করলেন।
যারা পরিবারের কাছে ফিরে আসলেন তারা হলেন খুলনা জেলার রুপসা থানার সোবহান আলীর মেয়ে হালিমা খাতুন, খুলনার ছরোয়ার মল্লিক এর ছেলে মোঃ রাজু মল্লিক,মোঃ মোহর আলী শেখ এর সন্তান মোঃ জাহিদুল ইসলাম,কালাম মাতুব্বার এর সন্তান মোঃ মাহাবুর মাতুব্বার, রাজু মল্লিক এর ছেলে তামিম মল্লিক ও ইব্রাহিম মল্লিক।
এরা সবাই খুলনা জেলার রুপসা থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
এই এদেরকে খুলনা থেকে সিলেট অঞ্চলের দুর্গম এলাকা দিয়ে আসাম হয়ে বেঙ্গালুরু -ভারতে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পাচার করা হয় বলে জানান তারা।
১৬ ডিসেম্বর সকাল ০৯.০০ ইনডিগো ফ্লাইটে বেঙ্গালুরু থেকে চেন্নাই এবং চেন্নাই থেকে ১৬.০৫ মিনিটে ঢাকার পথে রওনা হয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে অবতরণ করে রাত ৭.৩০। ভারতে পাচার হয়ে বেঙ্গালুরে এরা ভারতীয় পুলিশের কাছে আটক হয়ে দীর্ঘদিন জেলখানা ও শেল্টার হোমে বন্দি ছিল এতদিন। বাংলাদেশ ও ভারতের সকল কার্যক্রম সম্পন্ন করে তাদেরকে স্বদেশে প্রত্যাবর্তন বিষয়ে পাচারের শিকার মানব উদ্ধার শিশু সুরক্ষা সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম এ বিষয়ে সকল সহযোগিতা করে তদেরকে দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের বিষয়ে ভুমিকা রেখেছেন।
এ বিষয়ে সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম জানান মহান বিজয়ের মাসে অসাম্প্রদায়িক চেতনা বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করে এই মানবিক কাজটি উৎসর্গ করেছেন।
খায়রুল আলম জানান নিউ আর্ক মিশন অপ ইন্ডিয়া হোমের প্রতিষ্ঠাতা অটো রাজা এবং ম্যানেজার শ্রীবাস কুমার এ বিষয়ে আমার সাথে সর্বকালীন যোগাযোগ করে ভিকটিমদের দেশে ফিরিয়ে আনার জন্য সহযোগিতা করে থাকেন। অটো রাজার প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন অতি শীঘ্রই আরো যেসকল নারী শিশু ঐ প্রতিষ্ঠানে আছে তাদেরকে ও দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করতে পারবো। তবে এদেরকে স্থানীয় প্রশাসন পুর্নবাসনে সহযোগিতা করলে তারা ঘুরে দাড়াতে পারবে বলে জানান মানবিক খায়রুল আলম। এই মানবিক কাজে কবি সাহিত্যিক সাংবাদিক ও সাংস্কৃতিক সামাজিক সংগঠনের সবার উৎসাহিত করার জন্য ধন্যবাদ জানিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ, শহীদ বুদ্ধিজীবীদের উৎসর্গ করেন কবি খায়রুল আলম।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আহমদ আবু জাফর এ ধরনের মানবিক কার্যক্রমে খায়রুল আলমের পাশে সবারই সহযোগিতার হাত বাড়ানো উচিত,তিনি ঝুঁকি নিয়ে যে ভাবে অসহায় মানুষের পাশে থেকে মানবিক কাজ বাস্তবায়নে করেন একাজে তাকে সবার সহযোগিতা করা দরকার, আমরা সংগঠনের পক্ষঝ থেকে আনন্দিত এবং অভিনন্দন ও শুভেচ্ছা শুভকামনা জানিয়েছেন বিএমএসএফ’র কেন্দ্রীয় ও জেলা সংগঠনের সাংবাদিক সহযোদ্ধারা।
মানবিক কাজে মানবতার পাশে প্রবাসী কবি অভ্যর্থনাপর্বে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মিডিয়ায় কর্মরত কবি-সম্পাদক সালেম সুলেরী তিনি অভিনন্দন জানিয়ে মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করে বলেন এধরণের মানবিক কাজে কবি খায়রুলের সাথে যুক্ত হয়ে আমি সত্যি সত্যিই ভিষণ আনন্দিত, আমাকে পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার আন্তর্জাতিক উপদেষ্টা করায় ধন্যবাদ জানিয়ে বলেন এ ধরনের কার্যক্রম পরিচালনায় সচেতন মানুষের সহযোগিতা দরকার হয়। আমি নিউইয়র্কের ‘ঠিকানা মিডিয়া’য় প্রকাশ করে বিশেষ সাক্ষাৎকার প্রকাশ করবো।