কসবায় নর্থইস্ট কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মেধাভিত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মিজানুর রহমান খান
স্টাফ রিপোর্টার;

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার নর্থইস্ট কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর আয়োজনে মেধাভিত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত। কসবা সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৬০ জন এবং চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয়ে ২৫২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। খুবই সুষ্ঠু, সুন্দর ও মনোরম পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশনা দেখে অভিভাবকরা সন্তুষ প্রকাশ করেন। আয়োজক এবং অভিভাবকদের সাথে আলাপ করে জানা যায় প্রাইভেট ভিত্তি পরীক্ষার দিক দিয়ে এটাই কসবা উপজেলায় সর্ববৃহৎ আয়োজন। নর্থইস্ট কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি মোঃ বাছির মিয়া এবং সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ভূঁইয়া জানান,বিগত ৯বছর ধরে সততা ও নিষ্ঠার সাথে দূর্ণীতি মুক্ত ভাবে আমরা মেধাভিত্তি পরীক্ষার আয়োজন করে আসছি। আগামীতে আরও বড় পরিসরে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে এবং আমাদের সফলতার এই ধারা আমরা অব্যাহত রাখতে চাই। শিক্ষকরা সম্পূর্ণ চাপমুক্ত ভাবে পরীক্ষা নিয়ে থাকেন। মোঃ ফয়জুলের রহমান পরীক্ষা নিয়ন্ত্রক ও কসবা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বলেন, এই মেধাভিত্তি পরীক্ষা কসবা উপজেলার মেধাবী শিক্ষার্থী তৈরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে,যাহা সর্বমহলে আলোচিত ও প্রশংসীত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *