কুড়িল লেক ভিউ আবাসিক হোটেলে চলমান অবৈধ কার্যক্রম

স্টাফ রিপোর্টার  :

ঢাকার ভাটারা থানার কুড়িল বিশ্বরোডে অবস্থিত কুড়িল লেক ভিউ আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে মাদক, জুয়া ও নারী দেহ ব্যবসা পরিচালিত হচ্ছে। হোটেলের মালিক মোলহোতা হৃদয় গঙ্গরা। প্রশাসনের উপস্থিতি থাকলেও কার্যক্রমে কোনো বাধা নেই।

হোটেলের তথ্য সাধারণত কার্ডের মাধ্যমে প্রচারিত হয়। কার্ডে ঠিকানা না দিয়ে শুধুমাত্র এলাকার নাম এবং ফোন নম্বর দেওয়া থাকে। ফোনে যোগাযোগ করলে হোটেলের ডিরেকশন দেওয়া হয় এবং পৌঁছালে আগে থেকে প্রস্তুত থাকা কয়েকজন পথ দেখায়।

উপরের তলায় ‘ভাই’ নামে এক ব্যক্তি বিভিন্ন বয়সের মেয়েদের সরাসরি প্রস্তাব দেন। চার থেকে পাঁচ হাজার টাকায় সারারাত থাকা, বাসায় সরাসরি সাপ্লাই এবং অন্যান্য অফারও দেওয়া হয়। তারা জানান, সব কার্যক্রম ম্যানেজ করা হয় এবং কেউ বাধা দেয় না।

কার্ডে থাকা নামগুলো মূলত দালালদের। তারা কাস্টমারদের মেয়েদের কাছে নিয়ে আসে। এই কাজে শিশু কিশোররাও যুক্ত থাকে। যারা দালালদের নিয়ন্ত্রণ করে তাদের নাম কেউ প্রকাশ করে না। প্রতিদিন এই কাজে যুক্তরা ৪–৫শ টাকা উপার্জন করে। প্রয়োজনে বড় ‘ভাই’রা শেল্টারও দিয়ে সাহায্য করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *