মোঃ আনজার শাহ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী জনাব জাকারিয়া তাহেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় আবাসন ও নির্মাণ প্রতিষ্ঠান এডিকন হোল্ডিং লিমিটেড।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব সোহাগ এক শুভেচ্ছাবার্তায় বলেন — “জনাব জাকারিয়া তাহের একজন দক্ষ ও দূরদর্শী নেতা। গণপূর্ত মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁর মতো একজন অভিজ্ঞ ব্যক্তিত্বের আগমন দেশের অবকাঠামো উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
আমরা আশা করি, তাঁর নেতৃত্বে সরকার ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী হবে এবং দেশের আবাসন ও উন্নয়ন সেক্টর আরও গতিশীল হবে।”
এডিকন হোল্ডিং লিমিটেড দীর্ঘ দুই দশক ধরে বাংলাদেশের আবাসন শিল্পে মানসম্পন্ন নির্মাণ ও টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে কাজ করে আসছে। প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, নতুন মন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে দেশের অবকাঠামো খাত আরও আধুনিক ও জনকল্যাণমুখী হয়ে উঠবে।
এডিকন হোল্ডিং লিমিটেডের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী জনাব জাকারিয়া তাহেরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সাফল্য কামনা করা হয়।