মু. জিল্লুর রহমান জুয়েল (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় কৃষক জনগোষ্ঠীর সাথে কৃষি অর্থনির্ভর ও বিভিন্ন কৃষি বিষয় মিটিং এবং জনসচেতনতায় লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৩১’শে মার্চ ২০২৬ ইং মঙ্গলবার সকাল ১০ টায় সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কৃষক মজিবর খলিফা বাড়িতে অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আকরামুজ্জামান এবং উপসহকারী কৃষি অফিসার নরোত্তম বিশ্বাস এর উপস্থিতিতে প্রায় অর্ধশত প্রান্তিক কৃষকদের অংশ গ্রহণে বোরো ধানের মাজরা পোকা, বাদামী গাছ ফড়িং, বিএলবি রোগ, ব্লাষ্ট রোগ এবং ইদুর দমনে করণীয় সম্পর্কে ৫০ জন কৃষকদের মাঝে আলোচনা, পরামর্শ ও লিফলেট বিতরণ করা হয়।
আলোচনায় বিভিন্ন কৃষক জনগোষ্ঠীর নানা ধরনের কৃষি কাজের উপর গুরুত্বপূর্ণ আলোচনায় কৃষকদের মাঝে জনসচেতনতায় বোরো ধানের মাজরা পোকা, বাদামী গাছ ফড়িং, বিএলবি রোগ, ব্লাষ্ট রোগ এবং ইদুর দমনে করণীয় সম্পর্কে পরামর্শ প্রদান করা হয়। পরে এলাকায় বিভিন্ন কৃষকের বোরো ফসলের মাঠ সরেজমিনে পরিদর্শন করা হয়।