গাজা ভূমি
—রতন আব্দাল্লাহ
গাজা ভূমির শান্তিকামী জন,
রক্ত স্রোতে ঢালে জীবনপণ।
আক্রমণের হিংস্র থাবা,
নিপাত করে বসত-সাবা।।
মা-হারা আর বাবা হারানোর ব্যথা,
শহীদ দেহের স্মৃতি হেথা সেথা।
লাখো মানুষের আত্মদান,
ইতিহাসে পাবে সম্মান।।
বিশ্ব কাঁদে, অনেক হলো রটনা,
জাতিসংঘে চলে কূটনীতি ঘষা টানা।
শক্তিশালী নীরব, বিশ্ব বিবেক রুদ্ধ,
মানবাধিকার আজ দিশাহীন যুদ্ধ।।