গাজীপুরে ধান ক্ষেত থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার, এলাকায় আতঙ্ক

খসরু মৃধা:

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডের ডেমর পাড়া এলাকার একটি ধান ক্ষেত থেকে মানুষের হাঁটু থেকে নিচের খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) সকালে স্থানীয় কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে এটি দেখতে পান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধান ক্ষেতের মধ্যে মানুষের পা পড়ে থাকতে দেখে চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে পূবাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশের প্রাথমিক ধারণা, অন্য কোনো স্থান থেকে পা এখানে ফেলে রাখা হতে পারে বা শিয়াল বা কুকুর এনে ফেলতে পারে। তবে উদ্ধারকৃত দেহাংশ পুরুষ না নারী তা এখনো নিশ্চিত নয়। খণ্ডিত অংশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং নিখোঁজ ব্যক্তিদের তালিকার সঙ্গে মিলিয়ে শনাক্তকরণের চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, ধান ক্ষেতে মানুষের শরীরের অংশ পাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পুলিশ আশেপাশের তথ্য ও প্রমাণ সংগ্রহ করে রহস্য উদঘাটনের চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *