খসরু মৃধা:
গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইসরাক আহমেদ চৌধুরী।
মঙ্গলবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন গাজীপুর জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর তিনি জেলা পরিষদের চলমান উন্নয়ন কার্যক্রম তদারকি এবং সেবার মান উন্নয়নে কাজ করবেন বলে জানা গেছে।
স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ জনগণের মধ্যে এ নিয়োগকে কেন্দ্র করে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে আশা প্রকাশ করেছেন, নতুন প্রশাসকের নেতৃত্বে জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে।