গাসিকের প্রশাসক হলেন মহানগর বিএনপির সভাপতি শওকত সরকার

খসরু মৃধা  :

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায় ।

রোববার ২২ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন ) সংশোধন অধ্যাদেশ, ২০২৪’-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসক নিয়োগ প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. শওকত হোসেন সরকারকে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *