গিয়াসউদ্দিনকে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে কাশিপুর ইউনিয়ন বিএনপি’র গনমিছিল

 ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জ-৪ আসনে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি গিয়াসউদ্দিনকে বিএনপি থেকে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে কাশিপুর ইউনিয়ন বিএনপি’র গনমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সকালে কাশীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দেওয়ান বাড়ি থেকে শুরু হয় এ গনমিছিল মিছিল।

গণ মিছিলে সংক্ষিপ্ত বক্তব্যে কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রতন বলে, নেতাকর্মীদের দুরদিনে পাশে ছিলেন এবং রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছিলেন যিনি সেই ধানের শীষের কান্ডার গিয়াসউদ্দিনকে নারায়ণগঞ্জ ৪ আসনের উন্নয়নের জন্য এবং ৪ আসনের ভবিষ্যতের জন্য এবং বিএনপির ধানের শীষকে বিজয়ী করতে দলীয়ভাবে তাকে মনোনয়ন দেয়া হোক। নারায়ণগঞ্জ ৪ আসন বিএনপির ঘাঁটি আমরা চাই আমাদের রাজপথের লড়াকু সৈনিক গিয়াস উদ্দিন ভাইকে ধানের শীষ মনোনীত করে নির্বাচনে মাঠে নামানো হোক এবং আমরা সকল বিএনপি’র কর্মীরা এক জোট হয়ে গিয়াস উদ্দিন ভাইকে ধানের শীষে বিপুল ভোটে পাস করাবো।

এসময় গনমিছিলে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দীন খন্দকার শিপন, সহ-সভাপতি কবির প্রধান, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুমন মাহমুদ, কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল ইসলাম রতন, সহ-সভাপতি কামাল বেপারী সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *