চকবাজার গুলজার টাওয়ারে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা

কামরুল ইসলাম:

চট্টগ্রামের চকবাজার থানার আওতাধীন শপিং মল গুলজার টাওয়ারের ছাদ থেকে লাফ দিয়ে পড়ে অজ্ঞাত পরিচয়ের এক তরুণ গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করান। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

গতকাল রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গুলজার টাওয়ারের ব্যবসায়ীরা জানান, ঈদের দীর্ঘ ছুটি শেষে গতকাল মার্কেট খোলার দিন ছিল। দোকানপাট খোলার সময় দোকানিরা ব্যস্ত ছিলেন। এ সময় আনুমানিক ২১–২২ বছর বয়সী ওই তরুণ মার্কেটে প্রবেশ করে ছাদে উঠে যান। উপস্থিত লোকজন ও নিরাপত্তাকর্মীরা তাকে নিচে নামানোর চেষ্টা করলেও তিনি ছাদ থেকে লাফ দেন।

গুলজার টাওয়ার দোকান মালিক সমিতির সভাপতি শাখাওয়াত রাহুল বলেন, ওই তরুণ হঠাৎ ছাদের ওপর উঠে লাফ দেয়। তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *