চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি বান্দরবান পার্বত্য জেলার থানচি থানা ও চিম্বুক পুলিশ ক্যাম্প পরিদর্শন

কামরুল ইসলাম:

০২ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, বান্দরবান পার্বত্য জেলা: চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা (অতি: পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত), বাংলাদেশ পুলিশ বান্দরবান পার্বত্য জেলার থানচি থানা এবং সদর থানাধীন চিম্বুক পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন। এ সময় জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) উপস্থিত ছিলেন।

ডিআইজি মহোদয় থানচি থানায় পৌঁছার সময় থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মজুমদার তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর জেলা পুলিশের একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদর্শন করে ডিআইজি মহোদয়কে অভ্যর্থনা জানান।

পরিদর্শনের সময় ডিআইজি মহোদয় সকল অফিসার ও ফোর্সকে পেশাদারিত্ব, ডিসিপ্লিন, নিয়ম-কানুন এবং রুলস-রেগুলেশন যথাযথভাবে অনুসরণের পাশাপাশি প্রশাসনিক ও অপারেশনাল বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে দায়িত্বশীল ও পেশাদারভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, থানচি থানা ও চিম্বুক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এবং পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। ডিআইজি মহোদয়ের এই পরিদর্শন স্থানীয় পুলিশ প্রশাসনের সক্ষমতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব বজায় রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *