চট্টগ্রাম-১ আসনের অভিভাবক নুরুল আমিন এমপির দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় জোরারগঞ্জ প্রেসক্লাব

এন আলম রাসেল চৌধুরী:

মিরসরাইয়ের গণমানুষের আস্থার প্রতীক এবং চট্টগ্রাম-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন এমপি আজ বিকাল ৩টার সময়ে কুমিল্লা থেকে আসার পথে ফেনী বিশ্বরোডের মোহাম্মদ আলী নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হন। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তিনি চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাই জননেতা, মিরসরাইবাসীর অভিভাবক নুরুল আমিন এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছে জোরারগঞ্জ প্রেসক্লাব।

এক বিবৃতিতে প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ জোরারগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এন আলম রাসেল চৌধুরী বলেন, মিরসরাইয়ের সার্বিক উন্নয়ন ও জনগণের সেবায় নুরুল আমিন এমপি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে এই জনপদে উন্নয়নের যে ‘নব দিগন্ত’ উন্মোচিত হয়েছে, তা যেন আগামীতেও অব্যাহত থাকে—এটাই মিরসরাইবাসীর প্রত্যাশা। সেই লক্ষ্যে নুরুল আমিন এমপির জন্য সর্বস্তরের মানুষের কাছে সুস্থতা কামনায় দোয়া চাওয়া হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, “আমরা আমাদের প্রিয় সংসদ সদস্যের শারীরিক সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনা করছি। আমরা বিশ্বাস করি, তাঁর সুদক্ষ দিকনির্দেশনায় জোরারগঞ্জসহ পুরো মিরসরাই একটি আধুনিক ও স্মার্ট জনপদ হিসেবে গড়ে উঠবে।”

উল্লেখ্য, ‘নব দিগন্তের অঙ্গীকার’ নিয়ে পথচলা জোরারগঞ্জ প্রেসক্লাবের সংবাদকর্মীরা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মিরসরাইয়ের উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রেখে আসছেন। এমপির সুস্বাস্থ্য কামনার এই উদ্যোগকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *