চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের অর্ধ শতাধিক নেতা কর্মীর বিএনপিতে যোগদান

মোঃ মাহমুদুল হাসান  :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় ৫০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভোলাহাট উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ ইয়াজদানী আলিম আল রাজি জজ-এর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তারা বিএনপিতে যোগ দেন।
যোগদানকারী নেতাদের মধ্যে রয়েছেন,ভোলাহাট ১নং ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর রেজা,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান এবং ইউপি সদস্য সাদিকুল ইসলাম।
তাদের নেতৃত্বে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের প্রায় অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।
যোগদান শেষে আলমগীর রেজা ও আব্দুর রহমান বলেন, বিএনপি’র আদর্শ ও বর্তমান নেতৃত্বের ওপর আস্থা রেখে তারা দেশের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে শরিক হয়েছেন।
উপজেলা বিএনপি’র সভাপতি ইয়াজদানী আলিম আল রাজি জজ নতুনদের স্বাগত জানিয়ে বলেন,দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে যারা বিএনপিতে আসছেন,তাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *