চেয়ারম্যান নুরুল আহসান লাভুকে স্ব পদে পূর্ণবহাল রাখার এলাকাবাসীর প্রাণের দাবি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: 

হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভু জামিনে বের হওয়ার এক মাস অতিবাহিত হলেও এখনো স্ব পদে পুনর্বহাল হননি।

বিরত রয়েছেন পরিষদের সকল কার্যক্রম থেকে। ফলে পরিষদের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। ইতোমধ্যে পরিষদের সংরক্ষিত নারী সদস্যসহ বারোজন সদস্য জনগণ ও এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের বৃহত্তর স্বার্থে তাকে স্ব পদে পুনর্বহাল করে দায়িত্ব পালনের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত আবেদন করেছেন।

এসময় তারা ষড়যন্ত্রমূলক মামলার কারণে চলতি বছরের ৫ মে কারাবন্দী এবং আইনি ভাবে ২৯ সেপ্টেম্বর জামিনে মুক্ত হন বলেও আবেদনে উল্লেখ করেন।

এদিকে বিস্তারিত উল্লেখ করে স্ব পদে পুনর্বহালের জন্য ৬ অক্টোবর চট্টগ্রামের জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন করেছেন চেয়ারম্যান নুরুল আহসান লাভু।

পরবর্তীতে ২৬ অক্টোবর আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কাছে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন পাঠানোর অনুরোধ জানান। চেয়ারম্যান জানান, ষড়যন্ত্রমূলক মামলায় প্রায় সাড়ে চার মাস কারাভোগের পর আইনি ভাবে জামিনে বের হয়েছেন।

আশা করছি দ্রুত জনগণ ও এলাকার সার্বিক উন্নয়নে, তথা বৃহত্তর স্বার্থে আইনগতভাবে স্ব পদে বহাল করতে কর্তৃপক্ষ সদয় হবেন। জানতে চাইলে রোববার (২ নভেম্বর) সকালে সত্যতা স্বীকার করে বলেন, আজকেই প্রতিবেদন পাঠানো হবে। এরপর জেলা প্রশাসক মহোদয় সিদ্ধান্ত দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *