শিবগঞ্জ প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের ঐতিহাসিক জাবারীপুর স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে গ্রাম বাংলার প্রাচীন ও ঐতিহ্যবাহী ‘ফাইনাল পাতা খেলা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪ ঘটিকায় এই চাঞ্চল্যকর ও রোমাঞ্চকর খেলাটি অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন মোকামতলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি জনাব নুরুল ইসলাম আমিন। প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আমেজ আরও বাড়িয়ে তোলেন স্থানীয় নেতৃবৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
রুহুল আমিন ফটু: সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা কৃষক দল।
মো. হারুন অর রশিদ: সাংগঠনিক সম্পাদক, শিবগঞ্জ উপজেলা বিএনপি।
নুরে আলম মামুন তালুকদার: সভাপতি, মোকামতলা ইউনিয়ন বিএনপি।
রোকনউদ্দৌলা রুবেল: সাধারণ সম্পাদক, মোকামতলা ইউনিয়ন বিএনপি।
এছাড়াও উপস্থিত ছিলেন জনাব আব্দুস সালাম, সাংবাদিক হারুন রশিদ এবং ধারাভাষ্যকার রফিকুল ইসলাম।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, আধুনিকতার ভিড়ে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যগুলো বাঁচিয়ে রাখতেই এই ধরনের আয়োজন অত্যন্ত জরুরি। এই খেলা সাধারণ মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ ও আনন্দের খোরাক জুগিয়েছে।