জামিনে মুক্তি পেয়ে বিএনপির সংসদ সদস্য কাজলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ নেতা

ঈদগাহ উপজেলা প্রতিনিধি:

ঈদগাহ উপজেলার আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী বুধবার (২৫ ফেব্রুয়ারি) জামিনে কারামুক্ত হন।

রাতে ঈদগাহ উপজেলায় পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের এই নেতাকে ফুলের মালা ও ধানের শীষ দিয়ে বরণ করেন। তাঁর বরণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ভাইরাল হয়।

কারামুক্ত হওয়ার পর আওয়ামী লীগের দুই নেতা সোহেল জাহান চৌধুরী ও ফিরোজ আহমদ কক্সবাজার সদর-রামু-ঈদগাহ ৩ আসনের নবনির্বাচিত বিএনপি সংসদ সদস্য লুৎফর রহমান কাজল-এর সঙ্গে পুষ্পমাল্য নিয়ে সাক্ষাৎ করেন। সঙ্গে ছিলেন ঈদগাহ উপজেলা যুবদলের আহ্বায়ক আবু হেনা ও সদস্য মুজিবুর রহমান।

আওয়ামী লীগ নেতা সোহেল জাহান চৌধুরীর পিতা মরহুম এ জেড এম শাহজাহান চৌধুরী লুতু মিয়া একাধিকবার ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি একসময় জাতীয় পার্টি, পরে এনডিপি এবং সর্বশেষ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

সোহেল জাহান চৌধুরী প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে অল্প বয়সে বিপুল ভোটে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। পরে তিনি আওয়ামী লীগে যোগ দেন।

গত ২৮ জানুয়ারি ভোর রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *