এন আলম রাসেল চৌধুরী:
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বিশেষ অভিযানে সহকারী পুলিশ সুপার, মিরসরাই সার্কেল, চট্টগ্রাম মোঃ নাদিম হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ও নির্দেশনায় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হকের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ফারুক উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ২৭/০২/২০২৬ তারিখ সকাল ০৬:৩০ ঘটিকার সময় জোরারগঞ্জ থানাধীন ৮নং দুর্গাপুর ইউপির রায়পুর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ মান্নানের ভাড়াটিয়া বাসা হতে চৌদ্দি মিয়া (৪০) হত্যা ঘটনায় রুজুকৃত জোরারগঞ্জ থানার মামলা নং-১৫, পেনাল কোডের এজাহারনামীয় ৪নং আসামি মোঃ সজিব (২৫), পিতা- নুরুল হক, মাতা- নুরজাহান বেগম, গ্রাম- পূর্ব দুর্গাপুর, নেয়াজ উদ্দিন ভূইয়াগ্রাম, ৫নং ওয়ার্ড, ৮নং দুর্গাপুর ইউপি, থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করে।
এসআই (নিঃ) মোঃ ফারুক উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গত ১১/০২/২০২৬ তারিখ সকাল অনুমান ১১:০০ ঘটিকার সময় জোরারগঞ্জ থানাধীন দুর্গাপুর ইউপির রঘুনাথপুর এলাকায় ৬ বছরের শিশু কন্যা ধর্ষণ ঘটনায় রুজুকৃত জোরারগঞ্জ থানার মামলা নং-৫, তারিখ- ১৩/০২/২০২৬, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারার ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় আসামি মোঃ আনোয়ার (৪৩), পিতা- লাতু মিয়া (প্রঃ মফিজুর রহমান), মাতা- পেয়ারা বেগম, গ্রাম- পূর্ব দুর্গাপুর (পান্থাপুকুর পাড়), ৭নং ওয়ার্ড, ১৪নং গলি, ৮নং দুর্গাপুর ইউপি, বর্তমানে- রঘুনাথপুর, ৪নং ওয়ার্ড, নাজিমের বাড়ির ভাড়াটিয়া, ৮নং দুর্গাপুর ইউপি, থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রামকে র্যাব-৭, সিপিসি-১, ফেনীর সহায়তায় ফেনী জেলাধীন ফেনী সদর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে অদ্য ২৭/০২/২০২৬ তারিখ বিকাল ৬:৩০ ঘটিকার সময় গ্রেফতার করে।
এসআই (নিঃ) মামুন হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় সারা দিবা ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানাধীন ৭নং কাটাছড়া ইউপি, ৭নং ওয়ার্ড পশ্চিম বাড়িয়াখালী কেনু সওদাগরের দোকানের সামনে তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর আসামি ১। দিদারুল আলম (২৫), পিতা- খোরশেদ ড্রাইভার, মাতা- ফাতেমা আক্তার, গ্রাম- পশ্চিম পরাগলপুর, চানমিয়া সওদাগর বাড়ি, ৪নং ওয়ার্ড, ৩নং জোরারগঞ্জ ইউপি; ২। জিয়া উদ্দিন বাবলু (৩০), পিতা- মৃত আবু তাহের, মাতা- তাহেরুননেছা, গ্রাম- পশ্চিম পরাগলপুর, জহিরুল হক কন্ট্রাক্টারের বাড়ি, ৪নং ওয়ার্ড, ৩নং জোরারগঞ্জ ইউপি, উভয় থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রাম—দ্বয়ের হেফাজত হতে ৭৫ (পঁচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি কালো-নীল রঙের নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধারপূর্বক ২৭/০২/২০২৬ তারিখ রাত ৮:০৫ ঘটিকার সময় জব্দ করে।
এসআই (নিঃ) হান্নান আল মামুন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভাস্থ ৭নং ওয়ার্ডের মধ্যম জামালপুর সাকিনে (পুরাতন পৌরসভা রোড) ইউসুফ জমিদারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর আসামি মোঃ সোহেল (৩৩), পিতা- মোঃ হানিফ, মাতা- রইয়া বেগম, গ্রাম- ছদরমাদিঘী, চানমিয়া সওদাগর বাড়ি, ৪নং ওয়ার্ড, ৩নং জোরারগঞ্জ ইউপি, বর্তমান ঠিকানা- পশ্চিম জামালপুর, ৭নং ওয়ার্ড, ডিপ্টি সওদাগরের বাড়ি, থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রাম—এর হেফাজত হতে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ২৭/০২/২০২৬ তারিখ রাত ১১:৩০ ঘটিকার সময় জব্দ করে।
এসআই (নিঃ) মোঃ জিশান আহম্মেদ, পিপিএম-সেবা, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৮/০২/২০২৬ তারিখ রাত অনুমান ০০:৩০ ঘটিকার সময় জোরারগঞ্জ থানাধীন বিএসআরএম গেট এলাকা হতে জোরারগঞ্জ থানার মামলা নং-১২, তারিখ- ১৪/০১/২০২৬, ধারা- পেনাল কোডের ঘটনায় জড়িত আসামি মোঃ মাহফুজ শাহরিয়া অভি (১৯), পিতা- মোঃ মাইনুদ্দিন, মাতা- জরিনা আক্তার, গ্রাম- দক্ষিণ মেহেদীনগর, ৩নং ওয়ার্ড, ২নং হিঙ্গুলী ইউপি, থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করে।
এএসআই (নিঃ) আব্দুল ওয়াদুদ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২৮/০২/২০২৬ তারিখ ০০:৪৫ ঘটিকার সময় পারি: জারি: ১০/২৩ (মিরসরাই) মূলে সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি কামরুল হাসান, পিতা- মৃত নুরুল ইসলাম, মাতা- মোছাম্মৎ আজিরা খাতুন, গ্রাম- বাড়িয়াখালী, ডাকঘর- বামনসুন্দর, দারোগারহাট, থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করে।
এসআই (নিঃ) মোঃ মনির আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ ২৮/০২/২০২৬ তারিখ রাত ০০:৩০ ঘটিকার সময় ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারার অপরাধে হিঙ্গুলী ইউপির ইসলামপুর এলাকা হতে আসামি মোঃ আশেক (২৫), পিতা- মৃত শাহাবুদ্দিন, মাতা- মৃত বিবি ফাতেমা, গ্রাম- ইসলামপুর, ৯নং ওয়ার্ড, ২নং হিঙ্গুলী ইউপি, থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করেন।
আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হকের সাথে কথা বললে তিনি জানান— তিনি যতদিন জোরারগঞ্জ থানায় দায়িত্বে থাকবেন, ততদিন অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। অপরাধী যেই হোক না কেন, কোনো অপরাধী আইনের হাতকড়া থেকে রেহাই পাবে না। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে বলেও তিনি জানান।