জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিমের দিন-রাত পরিশ্রম, প্রতিদিন ৪-৫ আসামি গ্রেফতার

এন আলম রাসেল চৌধুরী: 

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকা মাদকমুক্ত ও অপরাধমুক্ত করার লক্ষ্যে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আবদুল হালিম।
তারিখ: ২৬/১০/২০২৫ খ্রি.

ওসি এম আবদুল হালিমের নির্দেশক্রমে রাত্রীকালীন পৃথক অভিযান পরিচালনা করেন জোরারগঞ্জ থানার এসআই নিরস্র হান্নান আল মামুন সঙ্গীয় ফোর্সসহ।
২৬/১০/২০২৫ ইং তারিখে রাত ১:১০ ঘটিকায় অভিযান চালিয়ে—

১/ আসামি সাইদুল ইসলাম (৩০), পিতা: আবু তাহের, মাতা: আনোয়ার বেগম, গ্রাম: জামালপুর, আহাম্মদ ভূঁইয়া বাড়ি, জামশেদ মিয়াজি ভবনের উত্তর পাশে, ৫ নং ওয়ার্ড, ২ নং হিঙ্গুলী ইউপি, থানা: জোরারগঞ্জ, জেলা: চট্টগ্রাম—কে বিশ (২০) লিটার দেশীয় চোলাই মদসহ গ্রেফতার করে।

পৃথক অভিযানে জোরারগঞ্জ থানার মামলা নং- ০২, তারিখ- ০৩/০৮/২০২৫ ইং, ধারা- ১৪৩/১৪৭/১৪৮/৩২৩/৩২৪/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬/৪৩ পেনাল কোড ১৮৬০ এর ঘটনায় জড়িত ও তদন্তে সন্দিগ্ধ আসামি—

২/ মাইনুল হাসান রিফাত (২৫), পিতা: মোহাম্মদ নুরুল আফসার, মাতা: শিরিনা আক্তার, গ্রাম: জামালপুর, গুনু বলির বাড়ি, ৭ নং ওয়ার্ড, বারইয়ারহাট পৌরসভা, থানা: জোরারগঞ্জ, জেলা: চট্টগ্রাম—কে গ্রেফতার করে।

৩/ এসআই নিরস্র মোঃ অলিউল্লাহ সঙ্গীয় ফোর্সসহ রাত ২২:৩০ ঘটিকায় নারী ও শিশু নির্যাতন দমন মামলা নম্বর- ১২/১৮, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ১১(গ) মূলে সিআর গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি—

রিয়াজুল হক (৩৮), পিতা: এরাজুল হক, গ্রাম: পরাগলপুর, থানা: জোরারগঞ্জ, জেলা: চট্টগ্রাম—কে গ্রেফতার করে।

৪/ এসআই নিরস্র মুহাম্মদ জুয়েল রানা সঙ্গীয় ফোর্সসহ রাত ৪:৩০ ঘটিকায় মিরসরাই থানার মামলা নং- ২(৩)২০০৯, ধারা- ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২২(গ) মূলে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি—

দিদারুল আলম দিদার, পিতা: মৃত আলিম উল্লাহ, গ্রাম: দক্ষিণ অলিনগর, থানা: মিরসরাই (বর্তমান থানা: জোরারগঞ্জ), জেলা: চট্টগ্রাম—কে গ্রেফতার করে।

আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম জানান—
জোরারগঞ্জ থানা এলাকার সাধারণ জনগণের কল্যাণে আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে জোরারগঞ্জ থানা পুলিশের সারাদিন-রাত অভিযান চলছে।
পুরো এলাকাকে অপরাধমুক্ত করার স্বার্থেই এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *