এন আলম রাসেল চৌধুরী:
চট্টগ্রাম মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ চিরা ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাঁড়াশি অভিযান চালিয়ে ২৭০ (দুইশত সত্তর) লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ১টি প্রাইভেট কারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম সানতু, বিপিএম(বার) মহোদয়ের নির্দেশনায়, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব এম. আবদুল হালিমের নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ ফারুক উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় চিরা নাইট ডিউটি করাকালে, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানাধীন ১ নং করেরহাট ইউপিস্থ কয়লা থেকে ঝিলতলী সড়কের লোহার ব্রিজের দক্ষিণ পাশে রাস্তার উপর আসামীদের হেফাজত থেকে ২৭০টি প্লাস্টিকের স্যালাইন ভর্তি ২৭০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং ১টি সাদা রংয়ের টয়োটা প্রাইভেট কার উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা:
১। মোঃ ইলিয়াছ (৩২), পিতা: নুর আহম্মদ, মাতা: হোছানা বেগম, গ্রাম: পূর্ব ভূজপুর ফুনাইয়াটিলা, ৬ নং ওয়ার্ড, ৪ নং ভূজপুর ইউপি।
২। মোঃ শাফায়েত হোসেন প্রঃ শ্রাবন (১৯), পিতা: মোঃ ইউসুফ, মাতা: মোছাঃ হোসনেআরা বেগম, গ্রাম: পূর্ব ভূজপুর, মতিউন দফাদার বাড়ী, ৭ নং ওয়ার্ড, ৪ নং ভূজপুর ইউপি। উভয় থানা: ভূজপুর, জেলা: চট্টগ্রাম।
আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।