জোরারগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এন আলম রাসেল চৌধুরীর ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জোরারগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং দৈনিক স্বাধীন সংবাদ প্রিন্ট ও মাল্টিমিডিয়ার স্টাফ রিপোর্টার সাংবাদিক এন. আলম রাসেল চৌধুরী।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদুল ফিতর আমাদের জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে নিয়ে আসে শান্তি, সহমর্মিতা ও নতুন উদ্দীপনা। এ সময়ে সমাজের ধনী-গরিব সকলের মাঝে ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোই হওয়া উচিত আমাদের প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, সংযম ও মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা। তাই আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যয়ে কাজ করি।

সাংবাদিক এন. আলম রাসেল চৌধুরী সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক অফুরন্ত সুখ—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *