ঝালকাঠিতে শীষের পক্ষে ব্যতিক্রমী প্রচারণা চালালেন অ্যাড. মিজানুর রহমান মুবিন

আমির হোসেন:

ঢাকা থেকে লঞ্চযোগে ঝালকাঠিতে আসা যাত্রীদের রজনী গন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাড. মিজানুর রহমান মুবিন

সোমবার (৯ জানুয়ারি) সকাল সোয়া ৭টায় ঝালকাঠি লঞ্চঘাটে ঢাকা থেকে ছেড়ে আসা এমভি ফারহান লঞ্চের যাত্রীদের ভোট উৎসবে যোগ দেয়ার জন্য স্বাগত জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন:

  • ঝালকাঠি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নাসির তালুকদার,

  • ঝালকাঠি পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হোসেন মঈন,

  • ঝালকাঠি পৌর ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. মুরাদুল ইসলাম মুরাদ,

  • জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু সাইদ,

  • স্বেচ্ছাসেবক দল নেতা মো. আওলাদ হোসেন, মো. নাইম হোসেন, মো. কামরুল হাওলাদার, মো. রহিম প্রমুখ।

বিএনপি নেতৃবৃন্দ আগত যাত্রীদের রজনী গন্ধার স্টিক এবং ধানের শীষের প্রচারপত্র বিতরণ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশ গঠনের পরিকল্পনা তুলে ধরেন। তারা সবাইকে ঝালকাঠি-২ আসনের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ও ঝালকাঠি-১ আসনের প্রার্থী রফিকুল ইসলাম জামালকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।

ঝালকাঠি জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাড. মিজানুর রহমান মুবিন বলেন, “বাংলাদেশের মানুষ ১৭ বছর ধরে সুষ্ঠু ভোট পায়নি। ভোটের নামে প্রহসন চালানো হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে, বিনা ভোটে সাংসদ হয়ে দেশে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করা হয়েছে। আমাদের দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের ধারাবাহিকতায় ৫ আগস্ট গণতন্ত্রকামী ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্টরা পালিয়ে গেছে। এরপর আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “এই নির্বাচন উৎসবমুখর করার জন্য আমাদের ছোট চেষ্টা। আশা করি জনসাধারণ ১৭ বছর পূর্বের যে নির্বাচনগুলো উৎসব ও আনন্দের মধ্যে অনুষ্ঠিত হতো, আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনও সেই রকম উৎসবমুখর, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সারাদেশে ধানের শীষের গণজাগরণ সৃষ্টি হয়েছে। ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে ধানের শীষ বিজয়ের মাধ্যমে জনসাধারণ তাদের আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন দেখবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *