টাঙ্গাইলে প্রশিক্ষণপ্রাপ্ত ১৯৩ জন নারী উদ্যোক্তার মাঝে চেক বিতরণ

মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত “তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প”-এর আওতায় চারটি ভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণপ্রাপ্ত মোট ১৯৩ জন নারী উদ্যোক্তার হাতে এই চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তারা, প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তারা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *